শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

এমপি মুনিম চৌধুরী বাবু’র হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সমন্বয়কারীর দায়িত্ব লাভ

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০১৬
  • ৮৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়কারীর দায়িত্ব লাভ করেছেন। গত ৪ মে বুধবার সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মহ এরশাদ স্বাক্ষরিত এক পত্রে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সেই সাথে তাকে হবিগঞ্জ জেলার ৮টি উপজেলার জাতীয় পার্টিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মেলন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন বাদেও নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করা সহ সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার নির্দেশ দেয়া হয়। এছাড়াও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটিতে ৪০ জন সদস্যকে অন্তর্ভূক্ত করার জন্য অনুমোদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com