শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বানিয়াচঙ্গে সাজাপ্রাপ্ত ৩ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মে, ২০১৬
  • ৪৩৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একই রাতে বিভিন্ন এলাকা থেকে সাজাপ্রাপ্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামের কুদরত মিয়া (৪৫), ২০১৩ সালের মোবাইল কোর্টে ৩মাসের সাজাপ্রাপ্ত আসামী খাগাউড়া ইউনিয়নের উজিরপুর গ্রামের রংগু মিয়ার ছেলে জসিম উদ্দিন ও চেক জালিয়াতির মামলার ১বছরের বিনাশ্রম সাজাপ্রাপ্ত আসামী বানিয়াচং সদরের দোকানটুলা গ্রামের আমিনুল ইসলাম এর ছেলে মামুন মিয়া।
গত শনিবার গভীর রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে এসআই হাসানুজ্জামান, এএসআই মির্জা, আব্দুল ছালামসহ একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ ব্যাপারে অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী এ প্রতিনিধিকে জানান, সাজাপ্রাপ্ত আসামীসহ বিজ্ঞ আদালত থেকে পাওয়া ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার করতে প্রতিদিনই পুলিশি অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে কোন আসামীকেই ছাড়া দেয়া হবে না। এছাড়া গ্রাম্য দাঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, গ্রামের শান্ত পরিবেশকে যারা অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের তালিকা তৈরী করে ওই সব দাঙ্গাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com