রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

বানিয়াচঙ্গে যৌতুকলোভী স্বামীর হাতে স্ত্রী-শ্বাশুড়ী ও শিশুসহ আহত ৬

  • আপডেট টাইম রবিবার, ১ মে, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে যৌতুকের জন্য স্ত্রী-শ্বাশুড়ীকে মারধর করেছে যৌতুকলোভী স্বামী ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় শিশুসহ অন্ততপক্ষে ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত কুলুসমা বিবি (৫০), সফিনা বেগম (৩০), সোহেল মিয়া (২২), রুশেনা (৯), নাঈম (১৩) ও রুমী (১০)কে বানিয়াচং সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ৯টার দিকে বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী গ্রামে। এ ঘটনায় ছফিনা বেগম বাদী হয়ে স্বামী কাছু মিয়া, দেবর নূর মিয়াসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামী করে বানিয়াচং থানায় মামলা দায়ের করেন।
বিবরণে জানা যায়, প্রায় ১৫ থেকে ১৬ বছর পূর্বে কামালখানী গ্রামের কাছু মিয়ার সাথে বিয়ে হয় ছফিনা বেগমের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রীকে নানাভাবে নির্যাতন করে আসছে স্বামী কাছু মিয়া। ছফিনা বেগম স্বামীর নির্যাতনের কবল থেকে বাঁচতে বাবার বাড়ি থেকে কয়েকবার টাকা এনে দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com