বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বহুলা গ্রামে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় দুই জা’র সংঘর্ষে ৫ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করায় দুই জা’র সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের যুবদল কর্মী শাহ আলম (৩৫) ঘরে স্ত্রী-সন্তান রেখে স্ত্রীর অনুমতি ছাড়া পরকীয়া প্রেমে আসক্ত হয়ে দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীকে মারধোর করার অভিযোগ পাওয়া গেছে। সে বাহুবল উপজেলার পুটিজুরি গ্রামের রিমা আক্তার (২০) কে দ্বিতীয় বিয়ে করে। এ নিয়ে শাহ আলমের সাথে তার প্রথম স্ত্রী নাছিমা (৩০) এর কলহের সৃষ্টি হয়। এদিকে শাহ আলমের পক্ষ নেয় তার ভাই হেলাল মিয়া ও তার স্ত্রী মালেকা বানু (২৫)। এ বিষয় নিয়ে তাদের মাঝে প্রায়ই বাকবিতন্ডা হত। গতকাল ওই সময় একই ঘটনায় নাছিমা ও মালেকা বানুর মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় নাসিমা আক্তার (৩০) ও মালেকা বেগম (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে নাসিমার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এদিকে ঘটনার পরপরই উভয়পক্ষের লোকজন থানায় এসে ফের বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে ওসি জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com