সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বিজয়ী চেয়ারম্যান শেখ সামছুল হকের নেতৃত্বে এমপি মজিদ খানকে শুভেচ্ছা

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত ২৩ এপ্রিল শনিবার অনুষ্ঠিত বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত পঞ্চম বারের মতো বিজয়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ সামছুল হকের নেতৃত্বে হবিগঞ্জ ২-আসনের এমপি আলহাজ্ব আব্দুল মজিদ খানকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করেছেন নব নির্বাচিত ইউপি সদস্যগণ। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এমপি আব্দুল মজিদ খানের বাসভবনে নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত ইউপি সদস্যগণ যথাক্রমে মোঃ জাহির মিয়া, মোঃ আলাউদ্দিন মিয়া, জানে আলম, আলী আহমেদ সোহেল, মোঃ আব্দুল আলী, আহাম্মদ আলী, মোঃ হাবিব উল্লাহ ইমরান, টানা তৃতীয় বারের মতো নির্বাচিত মোঃ দিলু মিয়া, ব্রজলাল দাস, হাজেরা কবির, খোদেজা আক্তার হাসিনা, জয়া রাণী দাশ।
সাক্ষাতকালে চেয়ারম্যান শেখ সামছুল হক এমপি আব্দুল মজিদ খানকে অগ্রাধিকার ভিত্তিতে তার নির্বাচনীয় এলাকার সার্বিক উন্নয়ন কাজ তরান্বীত করার অনুরোধ জানান।
এ সময় এমপি মজিদ খান বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হওয়ার মতো গৌরব অর্জন করেন। এ মহান দায়িত্ব অত্যান্ত কঠিন। তিনি সকলকে সঠিকভাবে এ দায়িত্ব পালন করার আহ্বান জানান। এমপি মজিদ খান বলেন, জননেত্রী শেখ হাসিনা স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যবস্থা করেছেন। পল্লী অঞ্চলের সার্বিক উন্নয়ন সাধন করাই এর মূল্য লক্ষ্য। তিনি মন্দরী ইউনিয়নের সার্বিক উন্নয়নের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com