শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বর্তমান সরকারের সময়ে নারীদের উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার ক্ষমতায় থাকলে দেশের সর্বস্তরে উন্নয়ন নিশ্চিত হয়। এই সরকারের সময়ে প্রত্যন্ত এলাকার সড়ক, ব্রীজ-কালভার্ট ও বিদ্যালয় ভবন নির্মাণের মধ্য দিয়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। গত কয়েক বছরে হবিগঞ্জ-লাখাইসহ সারা জেলায় উন্নয়ন হয়েছে। আগামী দিনে সকলের সহযোগিতায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। গতকাল শুক্রবার সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় জেলার সুবিধা বঞ্চিত নারীদের জীবন দক্ষতা উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হবিগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তের আয়োজনে এবং নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আউয়াল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আবদুর রউফ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাবেদ আলী, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন। তিনি আরও বলেন, এই সরকারের আমলে নারীদের উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরে এমপি আবু জাহির ২৫ লাখ টাকা ব্যয়ে ধুলিয়াখাল এলাকার খালের উপর একটি ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com