বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে আ.লীগের জনসভায় এমপি আবু জাহির ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভাকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬
  • ৫৫২ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন আগামী ৫বছরের মধ্যে শায়েস্তাগঞ্জ পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। হবিগঞ্জ জেলার মধ্যে শায়েস্তাগঞ্জ পৌরসভাকে সর্বপ্রথম শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে। পৌরএলাকায় ঘরে ঘরে বিশুদ্ধ পানি সরবরাহের কাজ খুব শিঘ্র্রই শুরু হবে। পৌরএলাকার পূর্বাঞ্চলে গ্যাসের সংযোগ প্রদান করা হবে। তিনি আরো বলেন শায়েস্তাগঞ্জ উপজেলায় রূপান্তর এখন সময়ের ব্যাপার মাত্র। গতকাল বৃহস্পতিবার বিকেলে রেলওয়ে পার্কিং এরিয়ায় শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাউন্সিলর মাসুদউজ্জামান মাসুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানাজার মোঃ সোলাইমান মিয়া, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইনু মিয়া তালুকদার, যুগ্ম-সম্পাদক আদিল হুসেন জজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, সাবেক সাধারণ সম্পাদক প্রাণেশ দত্ত, মোঃ আব্দুল মুকিত, সহ-প্রচার সম্পাদক মোঃ মুখলেছুর রহমান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ জাকির হুসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি হাজি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ সিতার আহমেদ, মাসুদুর রহমান বাবু, কামরুজ্জামান আল রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোঃ তাহির মিয়া, মোশারফ হোসেন শাহেদ, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বুলবুল খান, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব ইসহাক আলী সেবন, উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজিউর রহমান ইমরান, পৌর যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রসেনজিৎ দেব, হাবিবুর রহমান বিলাল, সাইদুল ইসলাম সোহাগ প্রমুখ। এর আগে এমপি আবু জাহির শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে ১৭টি প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com