বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এক প্রতিবন্ধিকে দোকান ঘর ও নগদ টাকা প্রদান করলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম বুধবার, ২০ এপ্রিল, ২০১৬
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এক শারীরিক প্রতিবন্ধিকে নগদ টাকা ও দোকান ঘর প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসক এর কার্যালয়ে সদর উপজেলার পৈল গ্রামের রুসমত আলীর পুত্র সোহেল মিয়াকে নগদ ২ হাজার টাকা ও ১০ হাজার ব্যয়ে একটি দোকান প্রদান করা হয়। জেলা প্রশাসক সাবিনা আলম দোকান ঘর ও টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপÑপরিচালক মোহাম্মদ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুকন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত ও শারীরিক প্রতিবন্ধিদেরকে আত্মনির্ভরশীল করার লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com