সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে আইডিএলসির শাখা উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬
  • ৬০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দেশের শীর্ষ স্থানীয় অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান আইডিএলসির ৩২ তম শাখার উদ্বোধন হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের শংকর সিটিতে প্রধান অতিথি হিসাবে এই শাখার উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। এ সময় উপস্থিত ছিলেন আইডিডএলসির সিইও আরিফ খান, হবিগঞ্জের এডিএম এমরান হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক শাহ ফখরুজ্জামান, আইডিএলসির ডিএমডি জামাল উদ্দিন ও হবিগঞ্জ ব্রাঞ্চের ব্যবস্থাপক আমিনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইকবাল শরীফ সাকি।
আইডএলসির সিইও আরিফ খান বলেন, আইডিএলসি বড় বড় শিল্পপতিকে নং বরং ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদেরকে বেশী গুরুত্ব দেয়। বর্তমানে আইডএলসি ২৬টি জেলায় ৩২টি ব্রাঞ্চের মাধ্যমে ১ হাজার ৪ শ কর্মী কাজ করছেন। ৩০ বছর যাবৎ কাজ করে আসা এই প্রতিষ্ঠানের ঋণের পরিমান ৭ হাজার কোটি টাকা। হবিগঞ্জের ব্যবসা-বাণিজ্যের প্রসারে তারা কাজ করতে আগ্রহী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com