বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে চাঞ্চল্যকর প্রেমিক হত্যার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬
  • ৮৭১ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরায় চাঞ্চল্যকর কুমিল্লার যুবক শাহ আলম আশিক হত্যা মামলার প্রধান আসামী আরব আলী জনিকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রবিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম হবিগঞ্জ বাস ষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আরব আলী জনি হবিগঞ্জ শহরের জালালাবাদ গ্রামের আকরাম আলী ধনু মিয়ার ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, গত ১২ মার্চ কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের অহিদ মিয়ার ছেলে রাজমিস্ত্রী শাহআলম আশিক বাঘাসুরা গ্রামে তার প্রেমিকা রিমার সঙ্গে দেখা করতে এলে গ্রেফতারবকৃক আরব আলী জনি দুবৃর্ত্তদের নিয়ে জবাই করে নৃশংসভাবে খুন করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ব্যাপারে শাহ আলম আশিকের বাবা অহিদ হোসেন বাদী হয়ে আরব আলী জনিকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা বলেন, প্রেমে ব্যর্থ হয়ে প্রথম প্রেমিক জনি, প্রেমিকা রিমার ২য় প্রেমিক শাহ আলম আশিককে নৃশংসভাবে খুন করে। এ মামলায় প্রেমিকা রিমাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। আজ সোমবার সকালে আরব আলী জনিকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলে সূত্রে জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com