শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৬০৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ গত বৃহস্পতিবার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীগঞ্জে পালিত হয়েছে নতুন স্বপ্ন, উদ্যম আর প্রত্যাশার আবির ছড়ানো বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। বরাবরের মতো ভোরের আলো ফুটতেই নবীগঞ্জে শুরু হয় নতুনকে বরণ করে নেয়ার আয়োজন। সব বয়সের মানুষ এসে জড়ো হয় নবীগঞ্জ উপজেলা পরিষদের মাঠ ও হিরা মিয়া গার্লস স্কুলের মাঠ প্রাঙ্গনে।
সাদা রঙের শাড়ি পড়ে মাথায় বেলি ফুলের কোপায় রমনীদের আনন্দ অনেকটাই ছিল লক্ষনীয়। শুধু তাই নয় ছেলেরা পায়জামা পাঞ্জাবি পরে মনে করিয়ে দিলো বাঙ্গালীদের মিলন মেলার দিন। শুধু ছেলে মেয়ে নয় শিশু থেকে শুরু করে প্রাপ্ত বয়স্ক সবাই মগ্ন পহেলা বৈশাখ উদযাপন করতে। অনুষ্ঠানস্থলগুলোতে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভীড়। বন্ধু-বান্ধব একসাথে দলবেধে আসে অনুষ্ঠান উপভোগ করতে। নববর্ষের আনন্দে মেতে উঠে সব বয়সের নারী পুরুষ।
নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতন প্রতি বছরের ন্যায় এ বছরও নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও পরিষদের সহযোগীতায় নানা অনুষ্টানমালার আয়োজন করে। উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে তাদের দিনব্যাপী লোক উৎসবে বিশেষ আকর্ষন ছিল কালজয়ী লোকনাট্য রূপবান।
এছাড়াও র‌্যালী, আলোচনা সভা, সংগীত, নৃত্য, কবিতা, আবৃত্তি নাটিকাসহ র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্টানে গান পরিবেশন করেন সিলেটসহ বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীবৃন্দ।
অনুষ্টানে উপস্থিত ছিলেন এমএ মুনিম চৌধুরী বাবু এমপি, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক খান, নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা হাসনা হেনা, প্রেসক্লাবের সহ- সভাপতি উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদক সলিল বরন দাশ, অফিস সম্পাদক ও ৭১ নিউজ টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না প্রমুখ। এই জমকালো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সাংস্কৃতিক কর্মী ও আনন্দ নিকেতনের বর্ষবরন অনুষ্টানের আহবায়ক সাংবাদিক উজ্বল দাশ, আনন্দ নিকেতনের সভাপতি প্রনব দেব, সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) তনুজ রায়, কাঞ্চন বনিক, সদস্য জাহাঙ্গীর বখত চৌধুরী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে নবীগঞ্জের গর্ব আনন্দ নিকেতন ও চ্যানেল আই, এনটিভি, বিটিভি, এটি এন বাংলার নৃত্যশিল্পী শাহরিয়ার তানভীর মোহন নৃত্য পরিবেশন করে সবার মন জয় করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com