শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে দুর্বৃত্তের হামলায় ইউপি মেম্বার জালাল আহত

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৫১৩ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আবু নাসের জালালকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মনতলা চৌমুহনী সড়কের কালাছড়া নামক ব্রীজের কাছে এ ঘটনাটি ঘটে।
আহতদের পারিবারিক সূত্রে জানা যায়-প্রতিদিনের ন্যায় চৌমুহনী বাজার থেকে রাত প্রায় ৮টার দিকে চৌমুহনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আবু নাসের জালাল মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌছুলে দুর্বৃত্তরা একটি সিএনজি দিয়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই হকিট্রিক দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাবে ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে রেফার করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন। তার অবস্থা আশংকাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com