সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ প্রেসক্লাবের বাজেট সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৫০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের বাজেট সাধারণ সভা গত ১৪ এপ্রিল ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। ক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান এর পরিচালনায় সভার শুরুতে কোরান তেলাওয়াত করেন সম্মানীত সদস্য মুফতি খন্দকার নাসির উদ্দিন। সভায় ২০১৬ সনের বাজেট পেশ করেন সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান। উপস্থাপিত বাজেট সহ ক্লাব উন্নয়ন সম্পর্কে আলোচনায় অংশ নেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডঃ মোঃ আমির হোসেন, সাবেক সভাপতি শামীম আহছান ও হারুনুর রশীদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি এডঃ মোঃ আব্দুস শহীদ, গোলাম মোস্তফা রফিক ও আব্দুল বারী লস্কর, বর্তমান সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সহযোগী সদস্য বাদল রায়, সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নুরুজ্জামান ভূইয়া মামুন, দৈনিক আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চৌধুরী শওকত, নির্বাহী সদস্য রাসেল চৌধুরী, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, নির্বাহী সদস্য শ্রীকান্ত গোপ প্রমুখ।
সভার শুরুতে ক্লাবের সিনিয়র সদস্য নোমান চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত ও নোমান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এছাড়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু সিনিয়র সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।
সভায় ২০১৬ সনের ক্লাবের অডিট কার্য সম্পাদনের জন্য সহযোগী সদস্য বাদল রায়কে সর্বসম্মতিক্রমে অডিটর নিয়োগ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com