সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী আটক

  • আপডেট টাইম শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬
  • ৫৪০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ঘরের তীরের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলানো হেলেনা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ মৃত্যুর সাথে জড়িত থাকার অভিযোগে হেলেনার স্বামী আবুল বাশার ওরপে আব্দুল মালেক (২৭)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে হেলেনার পিতার বাড়ীর লোকজন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে হেলেনার ভাই জিয়াউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়-ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের তোতা মিয়ার মেয়ে হেলেনা আক্তার (২০)কে ৯ মাস আগে বিয়ে দেয়া হয় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হিরন মিয়া ছেলে আবুল বাশার ওরপে আব্দুল মালেক (২৭) এর সাথে। বিয়ের পর থেকেই হেলেনকে বিভিন্ন কারনে নির্যাতন করতেন শ্বশুর বাড়ীর লোকজন। গতকাল শুক্রবার দুপুর প্রায় ২টার দিকে আব্দুল মালেক তার শ্বশুর বাড়ীতে গিয়ে জানায় তার স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শ্বশুর বাড়ীর লোকজনের সন্দেহ হলে মালেককে আটক করে বিজয়নগর থানা পুলিশে সোপর্দ করে মাধবপুর থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এস.আই মুছলেহ উদ্দিন বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে হেলেনার ভাই জিয়াউর রহমান বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে স্বামী আবুল বাশার ওরপে আব্দুল মালেক, তার পিতা-মাতা, ভাই ও চাচার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com