সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

সদর উপজেলার সরগাও গ্রামে রাস্তা নিয়ে সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর উপজেলার সরগাও গ্রামে রাস্তা নিয়ে দুইদল লোকের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ নিয়ে গতকাল সকালে প্রথমে ঝগড়া হয় পরে উপজেলার চেয়ারম্যান এবং মহিবুল ইসলাম শাহিনসহ এলাকার বিশিষ্ট মুরব্বীরা শালিসের সময় নির্ধারন করেন। কিন্তু বিকালে সালিশ অমান্য করে ২ দল আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় ও আহত সুত্রে জানা যায়, মৃত চেরাগ আলীর ছেলে সেলিম মিয়ার সাথে এলাকার মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ ফারুক মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন এর মধ্যে ঝগড়া হয়। গুরুতর আহত অবস্থায় সেলিম মিয়া (৪০), আজিজুল হক (২৫), জুয়েল মিয়া (২৪), মোঃ ফারুক মিয়া (৫০), মোতালিব (২৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনা নিয়ে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যে কোনো সময় আবারো সংঘর্ষ হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com