শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরের বিভিন্ন স্থানে মোটর সাইকেল চুরির অভিযোগে ॥ তেঘরিয়া ইউপির চেয়ারম্যান পুত্র মনসুর কবীর সহ আটক ২

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোটরসাইকেল চুরির অভিযোগে সদর উপজেলার তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরের ছেলে মনসুর কবীর (২০) ও তার সঙ্গীয় শহরের ইনাতাবাদ এলাকার ফটিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৯)কে আটক করা হয়েছে।  সদর থানা পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে শহরের ইনাতাবাদ এলাকার রাস্তা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেন এস.আই মিজানুর রহমান, এস.আই ওমর ফারুক, এস.আই সানা উল্লাহ্, এস.আই এ কে এম রাসেল, এস.আই রকিবুল হাসান, এস.আই সুমন হাজরা। অভিযান কালে পুলিশ হবিগঞ্জে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরের ছেলে মনসুর কবীর (২০) ও তার সঙ্গী ইনাতাবাদ এলাকার ফটিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৯)কে আটক করা হয়। এ সময় আউশপাড়ার জুয়েল মিয়া, তারাপাশা গ্রামের নাসির মিয়া পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানায়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার রকিবুল হাসান জানান, তারা একটি সংঘবদ্ধ চক্র। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাদের রিমান্ডের আবেদন করব।
সদর খানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, হবিগঞ্জ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ জয়নাল উদ্দিন খাঁন এর অফিসিয়াল মোটরসাইকেল টিভিএস ১০০  সিসি চুরি হয় কিছু দিন আগে। এব্যাপারে মোঃ জয়নাল উদ্দিন খাঁন সদর থানায় একটি মোটরসাইকেল চুরির মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে পৌর শহরে বিশেষ অভিযান চালানো হয়। সন্দেহ হলে তাদেরকে গতকাল রাত ২.৩০ঘাটিকার দিকে ইনাতাবাদ এলাকা থেকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com