শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে তনু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ॥ ‘‘তনু হত্যাই প্রমাণ করে নারীরা আজ আমাদের সমাজে কতটা নিরাপত্তাহীন”

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬
  • ৬৩০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী এবং সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবীতে নবীগঞ্জে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
নবীগঞ্জ সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে ‘তনু হত্যার বিচার চাই’, ‘তনুর খুনিদের ফাঁসি চাই’ তনু তুমি লজ্জিত না, লজ্জিত গোটা জাতি’সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে স্থানীয় অনেক সামাজিক সাংকৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। সম্মিলিত সচেতন নাগরিক সমাজের সভাপতি জাকির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলামের পরিচালনায় উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, আনন্দ নিকেতনের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, মুহিবুর রহমান, আব্দুল হাই রাহি, শাহ লিমন, শাহ রুহেল, আব্দুল আউয়াল, নুপুর দাশ, শাফি আহমদ, বাবু, সোহেল, সংবাদ পত্র এজেন্ট মিধা ধন, সংবাদ পত্র হকার সমিতির সভাপতি কামাল আহমেদ, সাগর, সোহাগ, আলী হাছান লিটন, গোলাম রাব্বি, হাবিবুর রহমান, ইসলাম ইফতি, মুরাদ আহমেদ, সুহেদ আহমেদ, আব্দুল মন্নান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তনুকে নির্মমভাবে হত্যাই প্রমাণ করে নারীরা আজ আমাদের সমাজে কতটা নিরাপত্তাহীন ও ঝুঁকির মধ্যে রয়েছে। এ সমস্ত ধর্ষণ, খুন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ভুমিকা রাখতে হবে। বক্তারা অবিলম্বে সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com