শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজমিরীগঞ্জে ৩ জুয়ারীকে আটকের সাড়ে ৩ ঘন্টা পর রহস্যজনক কারণে মুক্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০১৬
  • ৫৬২ বা পড়া হয়েছে

আমিনুল ইসলাম, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে ৩ জুয়ারীকে থানা হাজতে সাড়ে ৩ ঘন্টা আটক রাখার পর রহস্যজনক কারণে ছেড়ে দিয়েছে পুলিশ। জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার ইলামনগর জামে মসজিদ সংলগ্ন পুকুরপাড়ে প্রতিদিন জুয়ার আসর বসে। এরই ধারাবাহিকতায়  গতকাল বুধবার বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার এস,আই শরীফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে জুয়ার সরঞ্জাম সহ পৌর এলাকার জুম্মাহাটির বাসিন্দা বকুল মিয়ার পুত্র মাসুম মিয়া (৩৫) ইলামনগর গ্রামের বাসিন্দা মৃত-জালাল মিয়ার পুত্র শরীফ মিয়া (৪২) ও নয়ানগর গ্রামের বাসিন্দা মৃত- ছাও মিয়ার পুত্র মনির মিয়া (৪০) কে আটক করে থানায় নিয়ে আসে। আড়াই ঘন্টা থানা হাজতে আটক রেখে সন্ধ্যা সাড়ে ৭ টায় রহস্যজনক কারণে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু এর আধ ঘন্টা পর আবারও থানার সামনে থেকে ওই ৩ জুয়ারিকে পুনরায় আটক করে পুলিশ। কিন্তু এর ১ ঘন্টা পর রাত ৯ টায় থানা হাজতে থেকে আবার তাদেকে আবারও রহস্যজন কারণে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com