শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সরকারী বরাদ্দ ১০০% কাজে লাগিয়ে উন্নয়ন করব-আতিক

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে গনসংযোগ করেছেন  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও হবিগঞ্জ সদর-লাখাই আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক। তিনি গতকাল দুপুরে ঘাটিয়া বাজার, গোসাইপুর, ঘাটিয়া আবাসিক এলাকা, কালিগাছতলা, গার্নিপার্ক, নাতিরপুর নোয়াহাটি, কোটষ্ট্রেশন, নতুন বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে গংসংযোগ ও মতবিনিময় করেন। গনসংযোগকালে তিনি ৫ জানুয়ারীর নির্বাচনে দলমত নির্বিশেষে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে একবার আমাকে হবিগঞ্জ-লাখাইবাসীর সেবা করার সুযোগ দিন। আমি আজীবন হবিগঞ্জ-লাখাইবাসীর সেবা করে যেতে চাই। তাই একটি বার আমাকে হবিগঞ্জবাসীর সেবা করার জন্য সুযোগ দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। তিনি বলেন, বিগত ৫ বছর আমি সততা ও নিষ্টার সাথে কাজ করেছি এবং হবিগঞ্জ-লাখাইর উন্নয়নের জন্য নিজ উদ্যোগে কাজ করেছি। এবার নির্বাচিত করলে আমি আমার নিজের পক্ষ থেকে দান-অনুদানের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখব। পাশাপাশি সরকারী বরাদ্দ ১০০% কাজে লাগিয়ে হবিগঞ্জ ও লাখাই এর উন্নয়ন করব।
এসময় উপস্থিত ছিলেন উজ্জল সরকার, সুমন সরকার, সালেক আহমেদ, ফারুক মিয়া, সুমন দাস, বসু সরকার, কৃষ্ণ দাস, বাবুল সরকার, জ্যোতিময় দাস, রবিন্দ্র সরকার, বিকাশ সরকার, সাজু, হরি সরকার, দীলিপ সরকার, গোপাল সরকার প্রমুখ।  এছাড়া তিনি জেলা জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করেন। দেয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় নেত্রী মিসেস ফরিদা ইয়ামিন, জুবায়ের রহমান, তাহমিন রহমান, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, গোপায়া ইউনিয়ন জাপা সভাপতি আব্দুল রহীম জিতু, গোপাল দাস, নিজামপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আজগর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com