বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ফেইসবুকের সুত্র ধরে প্রেম ॥ অত পর বিয়ে ॥ উমেদনগরে বিয়ের স্বীকৃতির দাবিতে কলেজ ছাত্রীর অনশন

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রেমের বিয়ের স্বীকৃতির দাবিতে নুরুন্নাহার শিলা নামের এক কলেজ ছাত্রী শ্বশুর বাড়িতে অনশন করেছে। ১ দিন শ্বশুরালয়ে অনশন করেও স্বীকৃতি না পাওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হয় ওই কলেজ ছাত্রী। সদর থানায় কলেজ ছাত্রী জানায়, সে ঢাকার বকশীবাজারের বাসিন্দা মোঃ লাল মিয়ার কন্যা এবং ওই এলাকার বেগম বদরুন্নেছা মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। দুই মাস আগে তার সাথে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা দুদু মিয়ার পুত্র প্রবাসী নয়ন (২৫) এর সাথে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি নয়ন দেশে ফিরে এসে শিলাকে হবিগঞ্জে আসতে বলে এবং এফিডেভিটের মাধ্যমে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। এরপর তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার শুরু করে। এক পর্যায়ে নয়ন কৌশলে সটকে পড়ে। গত শনিবার শিলা নয়নের বাড়িতে যায় এবং সেখানে স্ত্রীর স্বীকৃতি দিতে দাবি জানায়। নয়নের পরিবার মেনে না নেয়ায় সে ওই বাড়িতেই অনশন শুরু করে। গতকাল রবিবার সকালে তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয় নয়নের পরিবার। এরপর শিলা নিরূপায় হয়ে সদর থানায় নয়ন ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ দেয়। পুলিশের পক্ষ থেকে বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য নয়নের পরিবারকে খবর দেয়া হলে নয়নের পরিবার শিলাকে স্বীকৃতির আশ্বাস দিয়ে তাদের বাড়ি নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com