বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু গতকাল শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন। ক্লাব কার্য্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী, সাবেক সহ-সভাপতি এটিএম সালাম, অর্থ সম্পাদক সেলিম তালুকদার, সাবেক অর্থ সম্পাদক সলিল বরন দাশ প্রমূখ। নবীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকদের ঐক্যের বন্ধন  সুদৃঢ় এবং কার্যক্রম আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য কার্য পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com