বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গুনই গ্রামে রাস্তা নিয়ে দু’দলের সংঘর্ষে মহিলা-শিশুসহ আহত ২০

  • আপডেট টাইম শনিবার, ২ এপ্রিল, ২০১৬
  • ৬০৯ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার গুনই গ্রামে রাস্তা নিয়ে দুইদল লোকের সংঘর্ষে মহিলা-শিশুসহ ২০ জন আহত হয়েছে। এ নিয়ে গতকাল শুক্রবার সকাল থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। এসময় বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ করা হয়।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের সমেদ মিয়ার সাথে তাজুদ মিয়ার জমিজমা ও রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল ওই সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাজুল উল্লা (৬০), আপ্তাব উদ্দিন (২২), শেফালী (১২), মর্তুজা (৯০), দিপালী (১৪), গিয়াস উদ্দিন (১০), খোশবানু (৫৩), রুবিনা (২২), গিয়াস উদ্দিন (২৫) ও মোহাম্মদ নুর উদ্দিন (৩০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com