বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় ইউপি মেম্বারের স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৩
  • ৬৫৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় ইউপি মেম্বারের স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করেছে দু®কৃতিকারীরা। তাকে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের হাসনাবাদ গ্রামে। এ ব্যাপারে ওই ইউপি মেম্বার বাহুবল মডেল থানায় হামলা ও লুটপাটের অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার আলাল মিয়া তার নিজ গ্রাম হাসনাবাদের কতিপয় দু®কৃতির অসামাজিক কাজের প্রতিবাদ করায় কিছু লোক তার উপর ক্ষিপ্ত হয়। এর মধ্যে মৃত তফাজ্জুল হুসেনের পুত্র অভিযুক্ত মাদক বিক্রেতা নবীগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামী নজমুল (৩৬) গংরা ক্ষিপ্ত হয়। গত শনিবার সন্ধ্যায় মেম্বার আলাল মিয়া বাড়িতে না থাকার সুবাদে নজমুল ও তার সহযোগীরা বাড়িতে গিয়ে তার স্ত্রী ফাতেমা বেগম (৩২)কে বেদধর মারধোর করে। এ সময় দু®কৃতিকারীরা মেম্বার আলাল মিয়ার ঘর থেকে নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে নজমুলসহ ৪জনকে আসামী করে গতকাল রবিবার সন্ধ্যায় মেম্বার আলাল মিয়া বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com