সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

লাখাইয়ে মুক্তিযোদ্ধা জিয়া কলেজ রোডের বেহাল দশা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই মুক্তিযোদ্ধা জিয়া সরকারি ডিগ্রি কলেজে যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল দশার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষদের। রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দেখা গেছে জমি থেকে মাটি বিক্রির অসংখ্য ট্রাক্টরের চলাচলের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে কোন প্রকার যানবাহন চলাচল করতে পাচ্ছে না বৃষ্টি হলে রাস্তায় কাদা পানি লেগে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বামৈ রোড থেকে কলেজ পর্যন্ত সংযোগকারী এই সড়কটির ওপর দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও পথচারী চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে এবং মাটিবাহী ট্রাক্টরের অবাধ বিচরণে সড়ক জুড়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি জুড়ে হাঁটুসমান কাদা জমে যায়, যা চলাচলের ক্ষেত্রে মরণফাঁদে পরিণত হয়। এর ফলে প্রায় প্রতিদিনই শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। সময়মতো ক্লাসে পৌঁছাতে না পেরে বিঘ্নিত হচ্ছে তাদের স্বাভাবিক পড়াশোনাও।
এ বিষয়ে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, মাঠ থেকে মাটি বহনকারী ট্রাক্টরের অবাধ ও অনিয়ন্ত্রিত চলাচলই এই রাস্তাটি ধ্বংস হয়ে যাওয়ার মূল কারণ। বর্ষার মৌসুমে ট্রাক্টরের ভারী চাকার পিষ্টে রাস্তায় হাঁটুসমান কাদা ও গর্তের সৃষ্টি হয়। আবার শুষ্ক মৌসুমে ট্রাক্টর চলাচলের ঘর্ষণে অবশিষ্ট পাকা রাস্তাও পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং রাস্তায় জমে থাকা মাটি শুকিয়ে প্রচুর ধুলা ও বালির সৃষ্টি হয়, যা চলাচলের পরিবেশকে চরম বিষিয়ে তোলে। এর দ্রুত প্রতিকার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
এদিকে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার ও মেরামতের দাবিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। স্থানীয়দের এই ক্ষোভ ও দাবির বিষয়ে বামৈ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুখের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। খুব শীঘ্রই রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।
সংকট নিরসনে ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে লাখাই উপজেলা প্রকৌশলী অফিসসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হয়েছে। পাশাপাশি, এলাকার সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে বিষয়টি জাতীয় সংসদ এর হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ মহোদয়ের সু দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com