সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের নয়া জেলা প্রশাসক জাকির হোসেন গোপালগঞ্জে বদলি ড. জি.এম সরফরাজ বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ নগদ ১০ লাখ টাকা লুট হবিগঞ্জে বোরো আবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষক ॥ জমি অনাবাদি থাকার শঙ্কা হবিগঞ্জ পাসপোর্ট অফিসে দুর্নীতির অভিযোগে সাবেক সহকারী পরিচালকের ইনক্রিমেন্ট স্থগিত নবীগঞ্জের কালাভরপুরে পুলিশের অভিযান ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ দিঘলবাগে ধর্ষণ মামলার সাক্ষী স্বামী-স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আ.লীগ নেতা সাহিদ লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ধান শুকানো হচ্ছে ॥ দুর্ঘটনার আশঙ্কা মাধবপুরে জমির মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা ভিসি জহিরুল হক ও সাংবাদিক নূরুল হক কবিরের মাতা আলহাজ্ব মোছাম্মৎ রাবেয়া খাতুনের ইন্তেকাল হবিগঞ্জ সদর থানায় মহিলাসহ গ্রেপ্তার ৪

হবিগঞ্জে ৬৪ পূজামন্ডপে বিজিবির বিশেষ নিরাপত্তা

  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১০১৯ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে হবিগঞ্জে সীমান্ত সংলগ্ন ৬৪টি পূজামন্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব পূজামন্ডপের নিরাপত্তায় ১২ পাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজামন্ডপ কমিটির সদস্যদের শুভেচ্ছা উপহার দিচ্ছেন বিজিবি সদস্যরা। তাঁদের আন্তরিকতা ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতারা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের একটি পূজামন্ডপ আকস্মিক পরিদর্শন করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান, বিজিওএম। এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অধিনায়ক পূজামন্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি পূজা উদযাপন কমিটির সভাপতির সঙ্গে কথা বলেন এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে বিজিবির পক্ষ থেকে পূজামন্ডপ কমিটির সদস্যদের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
মাধবপুর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন রায় বলেন, হবিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য প্রাচীনকাল থেকেই রয়েছে। এবার রাজনৈতিক নেতৃবৃন্দ, বিজিবি, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্তরিক ভূমিকা তাঁদের অনুপ্রাণিত করেছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব হচ্ছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবি ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে সীমান্তে টহল জোরদার, গোয়েন্দা নজরদারি ও ঝুঁকি শনাক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com