শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হবিগঞ্জের যুবক রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার ॥ স্বর্ণ নিয়ে উধাও কনেপক্ষ নবীগঞ্জের কালাভরপুরে গভীর রাতে দু’গ্রুপে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষ “ইসকন” মন্দিরের উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ মানুষের হৃদয়ে উন্নয়নের ফলক স্থাপন করতে হবে, যা কখনো ভাঙ্গা যাবে না যুক্তরাজ্যে ইমার্জেন্সি মেডিসিনে বিশ্বের সর্বোচ্চ এফআরসিইএম ডিগ্রি অর্জন করলেন নবীগঞ্জের ডা. খায়রুল ইসলাম হেলাল নবীগঞ্জে চাকরির পেছনে না ছুটে ফিশারি ও খামারে করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে যুবকরা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে শহরে এনসিপির বিক্ষোভ মাধবপুরে অসুস্থ মা-বাবাকে ফেলে রাখার অভিযোগ ॥ ৩ ছেলের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আইডিয়াল মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এডভোকেট বাপুর পরলোক গমন বাসভবনে জজসহ আইনজীবিরা হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে আটককৃত ৩ জনকে কারাগারে প্রেরণ

শায়েস্তাগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন আবাদ হয়েছে ৩ হাজার হেক্টর জমি

  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৮৩ বার পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ চলতি রোপণ মৌসুমে শুরুতে বৃষ্টিপাত কম হলেও পরবর্তীতে পর্যাপ্ত বৃষ্টি ও অনুকূল আবহাওয়ায় শায়েস্তাগঞ্জ উপজেলায় রোপা আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। সময়মতো বৃষ্টিপাতের পানি নেমে যাওয়ায় এবার রোপা আমনের আবাদে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলেও ভালো ফলনের মাধ্যমে কৃষকের মুখে হাসি ফুটবে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি অফিস। উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মোঃ তোফায়েল আহমেদ চৌধুরী সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৩ হাজার ৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা প্রায় ৩ হাজার ৯০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই শতভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা রোপা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে অনেক এলাকায় জমি প্রস্তুত ও ধানের চারা কাজ দ্রুত শেষ করে ফেলেছে। শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে নিশাপট গ্রামের মোঃ সহিব উল্লা বলেন, এবার ভালো বৃষ্টিপাত হওয়ায় সময়মতো রোপা আমন চাষ করতে পারছেন। তিনি বলেন, আমার নিজস্ব কৃষি জমি এবং পৌরসভার দাউদ নগর গ্রামের সাহেব বাড়ির আখলাক উদ্দিন মনসুর গংদের বেশ কিছু জমি বাকি দার হিসেবে কাজ করে আসছি। আল্লাহ যদি ভালো আবহাওয়া রাখেন, তাহলে আশা করি প্রতি বছরের মতো এবারো রোপা আমনের অধিক ফলন হবে সকলের। এদিকে পৌরসভার দোকান পাঠ, বাসা-বাড়ি, অফিসের বর্জ্য গুলো ড্রেনে মাধ্যমে ও অপরিকল্পিত বর্জ্য নিস্কাশনের কারণে বড়চর মৌজায় বড় বিলে অসংখ্য কৃষকের কৃষি জমি মারাত্মক ক্ষতি হচ্ছে। তবে ড্রেনের রাসায়নিক মিশ্রিত দূষিত পানি, নষ্ট করছে এবং ফসলের উৎপাদন কমিয়ে দিচ্ছে। নুরপুর ইউনিয়নর আলগাপুর গ্রামের মোঃ আব্দুল মোতালিব বলেন, এখন পর্যন্ত রোপা আমন চাষে সারের কোনো ধরনের সংকট দেখা যায় নি। সরকারি ভাবে সার ও বীজ না পেলেও বাজারে খুচরা দোকান থেকে অতিরিক্ত দামে সার ও বীজ ক্রয় করতে হয়েছে। আমরা কৃষক মানুষ।বিভিন্ন সময়ে ফসল ফলানোই আমাদের কাজ। আবহাওয়া অনুকূলে থাকলে আশাকরি ভালো রোপা আমন ফলন হবে। তিনি আরো বলেন, বর্তমানে কৃষকরা তেমন লাভবান হচ্ছেন না। বাজারে ধানের দাম কম হওয়ায় এবং সার, ঔষধ, ধানের বীজ, জ্বালানী তেল দাম বেশি হওয়ার কারণে কৃষকরা ক্রয় করতে হিমশিম খেতে হয়। বাপ-দাদার আমল থেকে কৃষি কাজ করে আসায় খুব শান্তিতে ছিল কৃষকরা। এখন অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই অনেকেই কৃষি কাজ করছেন। তিনি আরো বলেন, সার, বীজ, ঔষধ ও ডিজেল তেল সরকার থেকে আরও বেশি ভতুর্কি দিলে কৃষকরা উপকৃত হতেন। শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরাম হোসেন বলেন, সময়মতো বৃষ্টিপাতের পানি নেমে যাওয়ার কারণে রোপা আমন চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে। কৃষকদের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের মাঠ পর্যায়ে তদারকি করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিধান দেব নাথ, উপ-সহকারী কর্মকর্তা মোঃ জুবায়ের আহমেদ, শামসুন্নাহার বেগম, ছানা উল্লা শামীম, মোঃ জাকির চৌধুরী, শাহ আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com