শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

নবীগঞ্জের মতব্বির হোসেনের ইউরোপ যাওয়ার স্বপ্ন অধরা প্রাণ গেল লিবিয়া কারাগারে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার আশায় লিবিয়ায় গিয়ে কারাগারে আটক অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন মতব্বির হোসেন (৪৫) নামে নবীগঞ্জের এক ব্যক্তি। তিনি নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের মৃত আওর বকতের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউরোপের গ্রিসে যাওয়ার আশায় লিবিয়ায় অবস্থান করছিলেন মতব্বির হোসেন। এক পর্যায়ে তিনি দেশটির কারাগারে আটক হন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে লিবিয়ার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মতব্বির হোসেনের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com