স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আনোয়ারপুর খোয়াই উপশহর আবাসিক এলাকার এক বাসায় দুঃসাহসিক চুরি হয়েছে। গত বুধবার ওই এলাকার বাসিন্দা সমাজসেবা কর্মকর্তা মামুন আল সালেহ ও ছন্দলপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বাসায় সন্ধ্যার পর চুরি হয়। জানা যায়, তারা পূজার ছুটিতে স্বামী-স্ত্রী বেড়াতে যান। সন্ধ্যার দিকে চোরের একটি দল ওই বাসায় প্রবেশ করে ঘরে থাকা জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে যায়। খবর পেয়ে ব্র্যাকস সমিতির সভাপতি মোঃ সামছুল হুদা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।