সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ডাঃ তপন দাশ গুপ্তের স্ত্রী মিনতির প্রয়াণে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের শোক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬
  • ৬৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বর্তমান সভাপতিমন্ডলীর সর্বজ্যেষ্ঠ সদস্য বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ তপন কুমার দাশ গুপ্তের সহধর্মিনী মিনতি রাণী দাশ গুপ্তা গতকাল বুধবার (৩০ মার্চ) সকাল সোয়া ৮টায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মিনতি রাণী দাশ গুপ্তার অকাল প্রয়াণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার পক্ষে সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য অ্যাডভোকেট অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী, অ্যাডভোকেট রনজিত কুমার দত্ত, অ্যাডভোকেট সুব্রত কুমার চক্রবর্তী ও জগদীশ চন্দ্র মোদক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস পত্রিকায় প্রদত্ত এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। প্রয়াত মিনতি রাণী দাশ গুপ্তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিবৃতিদাতারা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com