সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

ইনাতগঞ্জে ছাত্রীর সাথে ইভটিজিং ॥ ক্ষমা চেয়ে রক্ষা পেল সহপাঠী

  • আপডেট টাইম শনিবার, ২৬ মার্চ, ২০১৬
  • ৫৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইনাতগঞ্জে কলেজ ছাত্রীর সাথে ইভটিজিং করে জনতার হাতে আটক হয়ে ছাত্রীটির কাছে ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছেন সহপাঠী যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীর সাথে একই কলেজের ছাত্র সহপাঠী স্থানীয় কইখাই গ্রামের সিপন মিয়া (১৮) গত কয়েক দিন যাবত ইভটিং করে আসছিল। তারই ধারাবাহিহকতায় গত বৃহস্পতিবার কলেজ ছুটির পর সিপনসহ তার আরও দুই বন্ধু ওই ছাত্রীটির পিছু নিয়ে প্রায় ১কিলোমিটার দূর ইনাতগঞ্জ মধ্য বাজার বাজার পর্যন্ত আসে। ছাত্রীটি এ সময় ভয়ে তার গ্রামের পরিচিত এক যুবককে বলে ওরা আমার পিছু নিয়ে খারাপ মন্তব্য করে আসছে। এ সময় বাজারের মানুষ জড়ো হয়ে সিপনকে আটক করেন। পরে সে তার অপরাধ স্বীকার করে আর কখনো এমন কাজ করবেনা বলে ছাত্রীটির কাছে দু’হাত তুলে ক্ষমা প্রার্থনা করে। এর পর তাকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com