রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

শহর দিন-দুপুরে এক ব্যক্তিকে অপহরণ ॥ ৫ ঘন্টা পর উদ্ধার ॥ পুলিশের সাড়াশি অভিযানে ৫ ঘন্টায় উদ্ধার ॥ আটক ১

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬
  • ৮০৬ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥
হবিগঞ্জ শহরের ব্যস্ততম তিনকোণা পুকুর পাড় এলাকা থেকে দিন-দুপুরে ফিল্মী স্টাইলে এক ব্যক্তিকে অপহরণের ৫ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক অপহরণকারীকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চম্পকপুর (আদমপুর) গ্রামের আব্দুল আহাদের পুত্র সফি উল্লা ও তার স্ত্রী রতœা বেগম হবিগঞ্জ কোর্টে (জিআর ৩৬৪/১৫ইং) একটি মামলায় হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে রিক্সযোগে শহরের চৌধুরীবাজার যাচ্ছিলেন। তাদের রিকশাটি তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌছামাত্র একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে তাদেররিক্সার গতিরোধ করে সফি উল্লাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা তার স্ত্রী রতœা বেগমকে অপহরণ করতে চাইলে তিনি দৌড়ে পার্শ্ববর্তী একটি কাপড়ের দোকানে আশ্রয় নেন। এ সময় স্থানীয় লোকজন লোকমান হোসেন (২৫) নামের এক অপহরণকারীকে আটক করে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের মৃত মকসুদ আলীর পুত্র।
Opohoron Pic (2) copyআটক লোকমান পুলিশকে জানায়, তার সাথে একই গ্রামের মৃত আব্দুল কদ্দুছের পুত্র জসিম উদ্দিন, মিঠু মিয়ার পুত্র বুলবুল, কিতাব আলীর পুত্র সোহাগ, পাতারিয়া গ্রামের সাজু ও নোয়াহাটি গ্রামের কাঠমিস্ত্রি বাবুল সরকারের পুত্র দিপক সরকার ছিল। লোকমানের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী অপহরণকারীদের ধরতে শহরের সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই ওমর ফারুক, একেএম রাসেল, ছানা উল্লা, আব্দুর রহিম, এএসআই নুরে আলমসহ পুলিশ বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালায়। সন্ধ্যা ৬টার দিকে আহত অবস্থায় সফি উল্লাকে গরুর বাজার এলাকার যশের আব্দা থেকে পুলিশ উদ্ধার করে। আহত সফি উল্লাহকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অন্যান্য অপহরণকারীরা পালিয়ে যায়।
আহত সফি উল্লা জানায়, দুর্বৃত্তরা তার চোখ বেঁধে নির্জন স্থানে নিয়ে মারপিট করে তার স্ত্রীর নিকট মুক্তিপণ দাবি করে।
সদর মডেল থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটক লোকমানকে রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাাদর মাধ্যমে রহস্য উদ্ধার করা হবে। তিনি আরো জানান, ওই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকদেরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। তাদের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com