বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

মাধবপুরে চোরাই গরুর চামড়া উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ৫৭৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তিনগাও গ্রাম থেকে চুরি যাওয়া গরুর চামড়া মঙ্গলবার ব্রাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজার থেকে উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে তিনগাঁও গ্রামের হাফেজ মুছা মিয়ার একটি গর্ভবতী গাভী চুরি হয়। এ ব্যাপারে হাফেজ মুছা মিয়া বাদী হয়ে মাধবপুরের দক্ষিণ অঞ্চলের চিহ্নিত গরু চোর মিজান মিয়া, জিতু মিয়া, সাজেদ মিয়া ও ফয়জুর রহমানকে আসামী করে মঙ্গলবার মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
সম্প্রতি মাধবপুর উপজেলার দক্ষিণ অঞ্চলে গরু চুরির হিড়িক পড়েছে। কৃষকরা রাত জেগে পাহাড়া দিচ্ছেন গরু চুরি ঠেকাতে। এ ব্যাপারে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম আজমিরুজ্জামান মামলার সত্যাতা স্বীকার করে বলেন গরু চোরদের ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com