বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

বাউসা ইউপির মেম্বার প্রার্থী সাংবাদিক আলী হাছান লিটন ব্যাপক গণসংযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ৬৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের আসন্ন নির্বাচনে ৪নং ওয়ার্ড বাউসা-নাদামপুর গ্রামের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী তরুন সমাজ সেবক সাংবাদিক আলী হাছান লিটন ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বাউসা নাদামপুরের প্রতিটি ঘরে ঘরে ভোটারদের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করছেন। ইতিমধ্যে তিনি তার ওয়ার্ডের মুরুব্বীয়ান, যুবকসহ সকল শ্রেণি পেশার মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়, তাদের সাথে নিয়মিত মতবিনিময় করে যাচ্ছেন। তিনি বলেন, প্রতিশ্র“তি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার দিন শেষ। বর্তমান ডিজিটাল মানুষ বাস্তবায়নে বিশ্বাসী। বিগত নির্বাচনগুলোতে প্রতিনিধিদের ধারা ওয়ার্ডবাসীর কাংখিত উন্নয়ন হয়নি। সেই পরিপ্রেক্ষিতে নতুন প্রজন্মের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে চাই। ওয়ার্ডবাসী দোয়া ও আর্শীবাদের আমি যদি জয়লাভ করি তাহলে উক্ত ওয়ার্ডের কাংখিত রাস্তা নির্মান, প্রতিটি রাস্তা পাকাকরন সার্বিক উন্নয়নে আপ্রান চেষ্ঠা চালিয়ে যাবো এবং গরীব দুঃখী অসহায় মানুষের সেবক হয়ে কাজ করে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com