বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

যারা একবার নৌকা থেকে নামবে তাদেরকে আর নৌকায় উঠানো হবে না-এমপি মজিদ খান

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ মার্চ, ২০১৬
  • ৪৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি বলেছেন, যারা একবার নৌকা থেকে নামবে তাদেরকে আর নৌকায় উঠানো হবে না। নৌকা স্বাধীনতা, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক। কাজেই নৌকার মর্যাদা এবং সম্মান অক্ষুন্ন রাখতে দলীয় প্রার্থী সমর্থক ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল তার বাসভবনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এমপি মজিদ খান বলেন, ১ম বারের মতো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন শেখ হাসিনার এক অনন্য উপহার। সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করতে দলীয় প্রতীকের মাধ্যমে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক মাইলফলক। তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা যাদেরকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছেন তারাই এই প্রতীকে নির্বাচন করবেন। যে সকল দলীয় প্রার্থী নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com