সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে রকির দ্বি-মুকুট লাভ

  • আপডেট টাইম শনিবার, ১২ মার্চ, ২০১৬
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডঃ মোঃ আবু জাহির বলেছেন, জালাল স্টেডিয়ামে ইনডোর খেলাধুলার জন্য একটি মিনি কাবার্ড কোর্ট করা হবে। এর ফলে বছর ব্যাপি বিভিন্ন খেলাধুলা আয়োজন করা সম্ভব হবে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে খেলোয়াড়রা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারবেন। পাশপাশি আগামী মৌসুমে আরডি হল মাঠে তার নামে যে টুর্ণামেন্ট হবে সেটিতে দেয়া হবে গোল্ডাকাপ।
গতকাল রাতে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা ব্যাডমিন্টনশীপের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তার এ ঘোষনা শুনে উপস্থিত সকল দর্শক ও নেতৃবৃন্দ হাততালি দিয়ে স্বাগত জানান।
জেলা ক্রীড়া সংস্থার ব্যাডিমিন্টন উপ-কমিটির সভাপতি অ্যাডঃ সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পরভেজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম ও প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অ্যাডঃ পূণ্যব্রত চৌধুরী বিভু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, সফিকুজ্জামান হিরাজ, অ্যাডঃ বিভৎসু চক্রবর্তী বিভু, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ছালেহ আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সদস্য শেখ উম্মেদ আলী শামীম, আব্দুর রউফ মাসুক, আব্দুল হান্নান, ফণি ভূষন দাশ, অ্যাডঃ ছগির আহমেদ সাজ্জাদ, মুর্শেদ কামাল, সুজিত চৌধুরী প্রমুখ।
ফাইনালে মাহমুদুল হাসান রকি দ্বি-মুখুট অর্জন করে। এককে সে শেখ শিশিরকে ১৫-৫ ও ১৫-৯ সেটে পরাজিত করে। দ্বৈতে মাহমুদুল হাসান রকি ও শেখ শিশির বাহাউদ্দিন চৌধুরী জুটি সাফাত ও গোলাম আহদ কায়েছ  জুটিকে ১৫-১১ ও ১৫-১২ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ব্যাডমিন্টন উপ-কমিটির সভাপতি অ্যাডঃ সুলতান মাহমুদ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে নিয়মিত ব্যাডমিন্টন টুর্ণামেন্ট আয়োজনের ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com