বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বন্ধুর ঘুষিতে বন্ধু খুন

  • আপডেট টাইম রবিবার, ৬ মার্চ, ২০১৬
  • ৫৪৪ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী/আলমগীর মিয়া \ নবীগঞ্জের রাইয়াপুর গ্রামে বন্ধুর ঘুষিতে বন্ধু নিহত হয়েছে। একটি ক্রিকেট টুর্ণামেন্টের তারিখ পরিবর্তন নিয়ে গতকাল শনিবার বিকেলে কথা কাটাকাটি কালে এ ঘটনাটি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাইয়াপুর গ্রামে একটি টুর্ণামেন্টের আয়োজন করা হয়। আগামী রবিবার খেলার তারিখ ছিল। ওই টুর্নামেন্টে অন্যান্যের মধ্যে খেলোয়ারদের মধ্যে রাইয়াপুর গ্রামের কছিম উল­াহর ছেলে স্বপন মিয়া (১৮) ও তজমুল আলীর পুত্র সোহান মিয়া (১৬) রয়েছেন। সোহান মিয়া ব্যক্তিগত অসুবিধার জন্য রবিবারের খেলার তারিখ পরিবর্তন মঙ্গলবার করার দাবী জানান। কিন্তু স্বপন মিয়া এতে নারাজ। গতকাল বিকেল সাড়ে ৪ টার দিকে রাইয়াপুর মাঠের অদুরে অবস্থিত ব্রীজে সোহান মিয়া ও স্বপন মিয়া তারিখে পরিবর্তন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে হাতাহাতির এক পর্যায়ে স্বপন স্ব-জোড়ে ঘুষি মারে সোহানের বুকে। এতে সোহান অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে উপস্থিত অন্যান্য সহপাটিরা পার্শ্ববর্তী এক বাড়িতে নিয়ে মাথায় পানি দেয়। এতে তার জ্ঞান না ফেরায় সহপাটিরাই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তার সোহানকে মৃত ঘোষণা করেন। এদিকে সোহানের আত্মীয় স্বজনরাও খবর পেয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এদিকে সহপাটিরা সোহানের মৃতদেহ নিয়ে বাড়ির দিকে রওয়ানা দেয়। এ খবর পেয়ে আত্মীয় স্বজন বাড়ি ফিরে যান। এ সময় বাড়িতে শোকের চায়া নেমে আসে। এক পর্যায়ে লাশ দাফনের প্রস্তুতি নেয়া হয়। কবর খুড়া হয়। এরই মধ্যে সহপাটিরা আত্মীয় স্বজনকে জানায় সোহান মারা যাবার ঘটনা প্রকাশ করে। পরে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ রাত সাড়ে ১১ টার দিকে লাশ উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে স্বপন মিয়া আত্মগোপনে রয়েছে। তাদের বাড়ি গিয়ে দেখা যায় ঘরে কোন মানুষ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com