বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এবার শায়েস্তাগঞ্জ থেকে মাদ্রাসার ছাত্র নিখোঁজ

  • আপডেট টাইম রবিবার, ৬ মার্চ, ২০১৬
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী থেকে নিঁেখাজ হওয়া মাদ্রাসা ছাত্র সাইফুর রহমান আনন্দ নিখোঁজের রেশ কাটতে না কাটতেই শহর থেকে তায়েন মিয়া (১৩) নামের আরেক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। তবে সে নিখোঁজ হয়েছে নাকি তাকে অপহরণ করা হয়েছে তদন্ত ছাড়া এ মুহুর্তে কিছু বলতে পারছে না পুলিশ। এদিকে শিশু আনন্দ নিখোঁজের ঘটনায় পুলিশ এক আসামীকে গ্রেফতার করলেও শিশু আনন্দকে এখনো উদ্ধার করতে পারেনি। তবে তায়েনকে উদ্ধারের ব্যাপারে সবধরণের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তায়েন শহরের রাজনগর এতিমখানা সড়কের বাসিন্দা কাশেম মিয়ার পুত্র। তায়েনের পরিবার সূত্রে জানা যায়, সে শায়েস্তাগঞ্জের ফর্দ্রখোলা আনোয়ার মদিনা মাদ্রাসার ছাত্র। গত ৫ মার্চ দুপুরে বাসা থেকে সে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সময়মতো মাদ্রাসায় না যাওয়ায় পরিবারের সন্দেহ সৃষ্টি হয়। সম্ভাব্যস্থানে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় তায়েনের চাচা পুলিশ সদস্য মাসুদ আহমেদ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এ ব্যাপারে সদর ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, তায়েনকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com