বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা ফয়ছল নিহত

  • আপডেট টাইম সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৭৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সুতাংয় মোড়ে হাইয়েছ মাইক্রো বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়ছল নিহত হয়েছে।
এ সময় অপর দুই আরোহী আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, শহরের মোহনপুর এলাকার বাসিন্দা মৃত কদর আলীর পুত্র হবিগঞ্জ জেলা ছাত্রলীগের  সাবেক সম্পাদক (প্রস্তাবিত সহ-সভাপতি) ফয়সল আহমেদ (২৬) ও তার দুই সহযোগী বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের আদম আলীর পুত্র সাইদুর রহমান (২৫) ও আতিক (২২) কে নিয়ে একটি পালসার মোটর সাইকেলযোগে ব্যবসায়ীক কাজে সুতাং বাজারে এলাকায় যান। সেখান থেকে কাজ শেষ করে হবিগঞ্জ শহরে ফেরার পথে উল্লেখিতস্থানে পৌছলে সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাস তাদেরকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ছাত্রলীগ নেতা ফয়ছল আহমেদ। এ সময় তার সঙ্গী দুই জন আহত হন। আহত অবস্থায় সাইদুরকে হবিগঞ্জ সদর হাসপাতাল এবং পরে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ ও আতিককে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আতিক মোটর সাইকেল চালাচ্ছিলেন এবং ফয়সল মোটর সাইকেলের পেছনে বসে ছিলেন বলে আহত সুত্র জানায়। ঘটনার পরপরই হাইয়েছটি পালিয়ে যায়। এদিকে নিহত ফয়সলের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে শহরসহ বিভিন্নস্থান থেকে শতশত নেতাকর্মী তাকে এক নজর দেখার জন্য ছুটে যান।
12791098_1294665513893650_5706851867084850837_nএদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খান এমপি, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রানা, বর্তমান সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ, সাবেক পাঠাগার সম্পাদক পাবেল খান চৌধুরীসহ বিভিন্নস্থরের নেতৃবৃন্দ। আজ সকাল ১১টার সময় হবিগঞ্জ নতুন পৌর বাস টার্মিনাল প্রাঙ্গনে অনুষ্টিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com