সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সৈয়দ মিরান শাহ তাতারী (রাঃ) স্মৃতি পরিষদের উদ্যোগে ইছালে ছোয়াব সুন্নী মহা-সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১৬৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কচুয়া দরবার শরীফের প্রাণপুরুষ শাহ সুফি হযরত সৈয়দ মিরান শাহ তাতারী (রাঃ) স্মৃতি পরিষদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইছালে ছোয়াব সুন্নী মহা-সম্মেলন গত ২৬ ফেব্র“য়ারী অনুষ্ঠিত হয়েছে। উমেদনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ ইউনুছ মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন ভারতের উত্তর প্রদেশের রামপুরের কচুয়া দরবার শরীফের বর্তমান গদীনিশিন আল্লামা সৈয়দ তাহের রায়হান শাহ আল-ক্বাদরী (মাঃজিঃআঃ), বিশেষ অতিথি ছিলেন, মাওঃ মুফতি এম এ মজিদ পিরিজপুরী, প্রধান বক্তা ছিলেন মাওঃ আব্দুল মতিন আল কাদরী, বিশেষ বক্তা ছিলেন কুতুবুল আজিজ সুন্নী আল ক্বাদরী, মাওঃ ডাঃ এম এ সোবহান জিহাদী, আমন্ত্রিত অতিথি ছিলেন মাওঃ সৈয়দ আহমদ ও মাওঃ কামরুল হাসান।
এ সময় শাহ সুফি হযরত সৈয়দ মিরান শাহ তাতারী (রাঃ) স্মৃতি পরিষদের সহ সভাপতি আব্দুল হামিদ, আলহাজ্ব মোঃ ফুল মিয়া, মোঃ আজিজুর রহমান মাস্টার সহ গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com