বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

দিনে-দুপুরে শহরের তেঘরিয়া স্কুলে চেইন ছিনতাই

  • আপডেট টাইম সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে তেঘরিয়া যামিনা সরকারী প্রথিমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার স্বর্ণের চেইন ও কানের দুল বিদ্যালয়ের শিক্ষকদের স্টাফ রোম থেকে ছিনতাই করে নিয়ে যায় ২ ছিনতাইকারী।
পুলিশ জানায়, রবিবার দুপুরে টিফিনের সময় শিক্ষকদের স্টাফ রোমে একা থাকায় এবং বিদ্যালয়ে শিক্ষার্থীরা না থাকার সুযোগে ছিনতাই করে পালিয়ে যেতে সক্ষম হয়। ছিনতাইকারীর কবলে পড়া শিক্ষিকা শহরের সার্কিট হাউজ রোডের শেখ মোঃ শাহ আলম এর স্ত্রী নাজমা বেগম ৩৫)।
বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা বেগম জানান, ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে ও ১টি হাত বোম দিয়ে তাকে ভয় দেখিয়ে স্বর্ণের চেইন ও কানের দোল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তার শোরচিৎকার শুণে আশে পাশের লোকজন এগিয়ে আসলেও ছিনতাইকারীরা পালিয়ে যেতে যায়।
খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনার স্থলে পরিদর্শন করেন। বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা বেগম এর বক্তব্য শুনেন।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর ইউনুস মিয়া বলেন, আমরা আগামীকাল জরুরী মিটিং ডেকেছি আর বিদ্যালয়ের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক মুড়ল জানান, ছিনতাইকারীদের আটক করার জন্য শহরের বিশেষ অভিযানে চালানো হয়েছে। দ্রুতই আমরা ছিনতাইকারীদের আটক করে ছিনতাইকৃত স্বর্ণ উদ্ধার করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com