রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার \ আইনশৃংখলা উন্নয়নে পুুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে

  • আপডেট টাইম রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার বলেছেন, এলাকার আইনশৃংখলার উন্নতি রাখতে হলে পুলিশের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলেই এলাকার আইনশৃংখলা স্থিতিশীল রাখা সম্ভব্য। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ থাকলে নির্ভয়ে বলতে পারেন, এতে পুলিশী কোন ঝামেলা পোহাতে হবে না। এ ব্যাপারে জেলার পুলিশ সুপার হিসেবে আপনাদের পাশে থাকবো। গতকাল শনিবার সকালে নবীগঞ্জ থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খাঁন।
জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের স্বতস্ফ‚র্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল­াহ, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তণ চেয়ারম্যান আব্দুর রউফ, আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুর উদ্দিন (বীর প্রতিক), জাপা সভাপতি শাহ আবুল খয়ের, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, এডঃ মাসুম আহমদ জাবেদ, মোঃ ছাইম উদ্দিন, আব্দুল মুক্তাদির চৌধুরী, সমর চন্দ্র দাশ, মেহের আলী মহালদার, সৈয়দ খালেদুর রহমান, আবুল খায়ের গোলাপ, লন্ডন প্রবাসী তরাজ মিয়া চৌধুরী, আবু সিদ্দীক, মোজাহিদ আলম, সুখেন্দু রায় বাবুল, শামীম আহমদ চৌধুরী, কাউন্সিলর জায়েদ চৌধুরী, কাউন্সিলর জাকির হোসেন, প্রানেশ চন্দ্র দেব, কবির মিয়া, আব্দুস ছালাম, শিক্ষক রুবেল মিয়া, আশিষ কুমার দাশ, শ্রমিক নেতা দিলশাদ মিয়া, শাহ রিজভী আহমদ খালেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিল হোসেন, প্রবাসী ফারুক আহমদ, মহিবুর রহমান হারুন প্রমূখ। এ সময় পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বিভিন্ন বক্তার নানা প্রশ্নের জবাব দিয়ে বলেন, অপরাধ দমনে পুলিশের একার পক্ষে কাজ করা অসম্ভব। এখানে প্রয়োজনীয় লোকবল ও যান বাহন সমস্যা রয়েছে প্রকট। সরকার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন। তাই এলাকার আইন শৃংখলা রক্ষার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ তদন্তে প্রমানিত হলে কটোর ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com