সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুর চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজে দু’দল ছাত্রের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৫৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলার চৌমুহনী খুরশিদ স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিরতণী অনুষ্টানে জনৈক ছাত্রীর সাথে আড্ডা দেয়াকে কেন্দ্র করে স্কুল এন্ড কলেজ শাখার ছাত্রদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহত রিপন মিয়া (১৭), রবিন মিয়া (১৭), রাশেদ মিয়া (১৭), সুজন মিয়া (১৬), ফয়সল মিয়া (১৭), নূর ফয়েজ আহম্মদ (১৭)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
আহত ছাত্ররা জানায়-শনিবার স্কুল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে কলেজ শাখার কয়েকজনকে স্বেচ্ছাসেবক নিয়োগ দেন কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবক দলের সদস্য ও দ্বাদশ শ্রেনীর জনৈক ছাত্র স্কুল শাখার জনৈক ১০ম শ্রেনির ছাত্রীকে নিয়ে নির্জনে বসে খোশগল্প করার সময় স্কুল শাখার স্বেচ্ছাসেবকরা বাধা দেয়। এ নিয়ে অনুষ্ঠান শেষে বিকাল সাড়ে ৪টার দিকে দু’শাখার ছাত্ররা সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে উভয় শাখার ১০ জন আহত হয়। তবে কলেজ শাখার আহত ছাত্র নূর জানান-স্কুল শাখার ছেলে কলেজ শাখার ছেলেদের সাথে বেয়াদবি করার ঘটনায় সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোহন মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com