রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে দুই টমটমের সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৮৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে \ মাধবপুরে দুই টমটমের মুখোমুখি সংঘর্ষে কলেজ কর্মচারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৭টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি’র কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কলেজ কর্মচারী হলেন-সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অফিস সহকারী আজহারুল ইসলাম হুমায়ুন। তিনি শাহজাহানপুর গ্রামের মৃত তাজউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-বৃহস্পতিবার রাত ৭টার দিকে আজহারুল ইসলাম হুমায়ুন (৫০) টমটমযোগে তেলিয়াপাড়া বাজার থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে উলে­খিত স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা অপর একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সামনের সিটে বসা আজহার ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়। পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মনবাড়ীয়া সদর আধুনিক হাসপাতালে রেফার করেন। ব্রাহ্মনবাড়ীয়া নেয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com