বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-এমপি মজিদ খান

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে বিদ্যুতের অভাব থাকবে না। প্রতি গ্রামের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে। কৃষিতে বিদ্যুতের ব্যবহার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের উৎপাদন ৪ হাজার মেগাওয়াট থেকে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত করেছেন।
তিনি গতকাল বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের বিদ্যুৎ লাইন সুইচ টিপে উদ্বোধন করে প্রতাপপুর গ্রামের মাঠ প্রাঙ্গণে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উক্ত বিদ্যুৎ লাইন নির্মাণে ব্যয় হয় প্রায় ৫০ লাখ টাকা। সাড়ে ৩ কিলোমিটার লাইন নির্মাণ করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রতাপপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী সালাম সর্দার। পরিচালনা করেন শেখ আব্দুল­াহ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং পল­ী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলী আকবর খাঁ, সাধারণ সম্পাদক সূর্যকান্ত দাশ, তালিম হোসেন মেম্বার, শেকুল ইসলাম সর্দার, লুৎফুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com