বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৫৫ বা পড়া হয়েছে
SONY DSC

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেকেএন্ডএইচকে হাইস্কুল এন্ড কলেজে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি কর্মকর্তা পদে ২০ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। সদস্য পদে ১০জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন ৮টি পদে। মোট ৯১৯জন ভোটারের মধ্যে ৭৮১জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন-সভাপতি মোঃ ইয়াদুল হোসেন, সহ-সভাপতি মোঃ তোরাব আলী ও মোঃ আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক পদে মোঃ শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক পদে জহির উদ্দিন শিকদার, সহ-সম্পাদক পদে মোঃ জুহেল আহমেদ ভেনু, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সুহেল খান, কোষাধ্যক্ষ অনু মিয়া। কার্যকরী কমিটির সদস্য পদে ইয়াছিন মিয়া, ইব্রাহীম মিয়া, সুমন মিয়া, আমির হোসেন, খায়ের মিয়া, সারাজ মিয়া, তফুর মিয়া, জাকির হোসেন নির্বাচিত হন। নির্বাচন চলাকালীন সময়ে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ, মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন। রাত ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ সজিব আলী আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com