বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাঘজুর গ্রামে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ বানিয়াচং উপজেলার বাঘজুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল লতিফ চৌধুরীর পুত্র নুরুল ইসলামের সাথে একই গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র লুকুজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিম্বর আলী, শুকুর চাঁন, নুরুল ইসলাম চৌধুরী, জলিল, মখলেছ মিয়া, মতি মিয়া, আব্দুল কাদির, সামছুন্নাহার, সালা উদ্দিন ও ফারুক আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com