বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৭৩৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটে গত দু’দিনের শিলাবৃষ্টিতে উপজেলার শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত একর আলুক্ষেত পানিতে ডুবে রয়েছে। সীম, বাধা ও ফুল কপিসহ শীতকালীন নানা ফসল শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। পাশাপাশি উপজেলার ১৭টি চা বাগানের চা গাছে আসা নতুন কুড়ি শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বলে বাগান সূত্রে জানা গেছে।
সরজমিনে দেখা গেছে, উপজেলার দেওরগাছ, গাজীপুর, আহমদাবাদ, পাইকপাড়া, শানখলা, মিরাশী, সাটিয়াজুরী, রানীগাও, উবাহাটা, চুনারুঘাট সদর ও পৌর এলাকার উপর দিয়ে বুধবার ও বৃহস্পতিবার রাতে ও দিনে কয়েক দফা শিলা বৃষ্টি হয়। এতে শীতকালীন সবজি, বিশেষ করে আলু, মরিচ, সীম, কপিসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়।  সীম ও আলুক্ষেত পানিতে ডুবে যাওয়া জমিতেই শত শত একর জমির আলু পচে নষ্ট হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা তাদের শীতকালীন সবজি নষ্ট হওয়ার খবর ফোনে জানিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা এখনও নিরূপণ করতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com