বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

সুজাতপুরের নোয়াবাদ গ্রামে ডাকাতি করতে গিয়ে এক ডাকাত আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫০৪ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের নোয়াবাদ গ্রামে ডাকাতি করতে গিয়ে রায়হান (২২) নামের এক ডাকাত জনতার হাতে ধরাশায়ী। সে উপজেলার কুমরী দুর্গাপুর গ্রামের নুরুল হকের পুত্র। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গত রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক গৃহকর্তা রুবেল দাস জানান, ওই দিন তাদের বাড়িতে ধর্মীয় উৎসব ছিল। উৎসবের এক ফাঁকে ৪/৫ জনের একদল ডাকাত বাড়িতে হানা দেয়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসি ধাওয়া দিলে রায়হান নামের ওই ডাকাতকে আটক করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটকৃত ডাকাত রায়হান জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের নাম প্রকাশ করে। খবর পেয়ে সুজাতপুর ইউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ ও ফাঁড়ি ইনচার্জ এস আই মজিবুর রহমান তাকে আটক করে নিয়ে আসেন। পরে পুলিশ তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পুলিশী হেফাজতে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ ব্যাপারে গৃহকর্তা রুবেল দাস বাদী হয়ে তাদের ৩ জনের নামে ১টি ডাকাতি মামলা দায়ের করেন। এস আই মজিবুর রহমান জানান বাকী ডাকাতদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com