শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নুরুল আমিন ওসমানের মাতার ইন্তেকাল \ এমপি আবু জাহিরের শোক

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আমিন ওসমানের মা গুলজাহান বিবির ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। গতকাল শুক্রবার তিনি যশের আব্দা খাদ্যগুদাম রোডস্থ নিজ বাসভবনে দুপুর ২টায় বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। বাদ এশা শহরের যশের আব্দা খাদ্যগুদাম প্রাঙ্গনে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে মোকামবাড়ী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, বিএফএ এর সভাপতি মোতাব্বির হোসেন, জিপি এডঃ আফিল উদ্দিন, বৃন্দাবন কলেজের সহযোগী অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান প্রমুখ। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com