শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ৮ম বার্ষিক পবিত্র খানেকা মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জে আছিয়া বিবি ওরফে দুলা বিবি (রঃ) এর ঈছালে সাওয়াব উপলক্ষে ৮ম বার্ষিক পবিত্র খানেকা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাউসা ইউনিয়নের ইনামবাঐ গ্রামের আলহাজ¦ তরাশ উল­াহ লন্ডনীর বাড়ীতে বৃহস্পতিবার বিকাল ২টা থেকে মধ্যরাত পর্যন্ত উক্ত খানেকা মাহফিল হয়। আলহাজ্ব মাওঃ শাহ মোঃ মোতাব্বির হোসেন পীর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, আরব আমিরাতের সাবেক বিচারপতি আল­ামা হাবিবুর রহমান। অত্র মাজার শরীফের মোতাওয়াল­ী আলহাজ¦ মোঃ তরাশ উল­া ও তার পুত্র যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী ছালিক মিয়ার সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠিত মাহফিলে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ও ঢাকা গাউছিয়া জামে মসজিদের খতিব মাওঃ কবি রুহুল আমিন খান। প্রধান বক্তা ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক আহমদ হাসান চৌধুরী সাহান। প্রধান আলোচক ছিলেন, বিটিভি ও চ্যানেল আইর ভাষ্যকার মাওঃ মুফতি উসমান গনি সালেহী। প্রধান মেহমান ছিলেন, বিলপাড়ী ছাহেবজাদা মাওঃ শাহ সাকির রহমান। এছাড়া মাওঃ আব্দুস শহীদ ঘোরী, মাওঃ মাসুম আহমদ সিদ্দিকী, মাওঃ কুতুব উদ্দিন খান, মাওঃ আব্দুর রউফ, মাওঃ আব্দুল লতিফ চৌধুরীসহ স্থানীয় অনেক উলামায়ে কেরাম ওয়াজ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com